উত্তরদিনাজপুর

উন্নয়ন ও সম্প্রীতির নামে তৃনমূলের পাল্টা বাইক মিছিল উত্তর দিনাজপুর জেলায়

শক্তি প্রদর্শনে উন্নয়ন ও সম্প্রীতির নামে তৃনমূলের পাল্টা বাইক মিছিল উত্তর দিনাজপুর জেলায়। গতকাল বিজেপির যুবমোর্চার প্রতিরোধ সংকল্প যাত্রার জবাবে আজ উত্তর দিনাজপুরে পাল্টা বাইক মিছিল করল তৃনমূল যুব কংগ্রেস। মূলত জেলায় তাদের শক্তি প্রদর্শন করতেই তৃনমূলের পাল্টা বাইক মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃনমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের নেতৃত্বে প্রায় হাজার খানেক মোটরবাইক নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফতেপুর থেকে চোপড়া পর্যন্ত মিছিল করে যুব কর্মী ও সমর্থকেরা। 

        কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল সভাপতি বলেন," বিজেপি সারা রাজ্যে সংকল্প যাত্রার নামে উস্কানিমূলক কাজ করছে।  এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকার এ রাজ্যকে উন্নয়ন থেকে বঞ্চিত করছে। এরই প্রতিবাদে আমরা আজ সম্প্রীতি ও উন্নয়নের নীরিখে পাল্টা বাইক মিছিল করছি " । এদিন ফতেপুরে বাইক মিছিলের সুভ সুচনায় উপস্থিত ছিলেন জেলা সুভ তৃনমূল সভাপতি গৌতম পাল, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, পুরপতি কার্তিক পাল সহ আরো অনেকে। এরপর বাইক মিছিল হেমতাবাদ ও রায়গঞ্জ হয়ে চোপড়ার উদ্যেশ্যে যাত্রা শুরু করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/i9BvxWlYSQI